গাজায় ফের ইসরাইলি বিমান হামলা

আপডেট : ২৭ আগস্ট ২০১৫, ১৮:১৭
 
ফিলিস্তিনের গাজায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বুধবার রাতে চালানো হামলায় হামাসের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
 
বৃহস্পতিবার ইসরাইলী সেনাবাহিনীর এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলা হয়, রকেট হামলার জবাবে ইসরাইলী বাহিনী গাজা উপত্যকার মধ্যাঞ্চলে হামাসের অস্ত্র তৈরির কারখানায় বিমান হামলা চালিয়েছে। 
 
ইসরাইল তার ভূখণ্ডে সব ধরণের হামলার জন্যে হামাসকে দায়ী করে আসছে। গত বছর গাজায় ব্যাপক হামলা চালায় ইসরাইল। এতে ২ হাজার ২শ ফিলিস্তিনি নিহত হয়। এদের অধিকাংশ বেসামরিক নাগরিক। অপরপক্ষে ইসরাইলী পক্ষে প্রাণ হারায় ৭৩ জন যাদের অধিকাংশ সেনা সদস্য। সূত্র: এএফপি