কাশ্মীর ইস্যু ছাড়া আলোচনা অর্থহীন: নওয়াজ শরিফ

আপডেট : ২৭ আগস্ট ২০১৫, ১৮:২৫
 
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, ‘কাশ্মীর সমস্যা ও হুরিয়তের মতো পক্ষ ছাড়া ভারত-পাকিস্তানের মধ্যে সুষ্ঠু আলোচনা সম্ভব নয়।’ দুই দেশের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) পর্যায়ের বৈঠক বাতিল হওয়ার পরে এমন মন্তব্য করেন নওয়াজ। খবর আনন্দবাজার পত্রিকার।
 

মন্ত্রিসভার বৈঠকে নওয়াজ স্পষ্ট করে বলেন, ‘কাশ্মীর প্রসঙ্গ ছাড়া দুই দেশের মধ্যে বৈঠক অর্থহীন। কাশ্মীরের হুরিয়াত নেতারা কাশ্মীর সমস্যার অন্যতম অংশীদার। তাই ভবিষ্যতে দুই দেশের মধ্যে কোনো বৈঠকের আগে তাদের মতামত নিয়েই আলোচনায় বসবে পাকিস্তান।