পাপিয়ার তিন দিন রিমান্ড মঞ্জুর

আপডেট : ২৭ আগস্ট ২০১৫, ২১:৪৬
 
নাশকতার পৃথক তিন মামলায় বিএনপির জাতীয় নিবার্হী কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার তিন দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
 
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান জামিন আবেদন নাকচ করে প্রত্যেক মামলায় এক দিন করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
পল্টন থানার ২টি এবং মতিঝিল থানার একটি করে মোট তিন মামলায় ১০ দিন করে ৩০ দিনের রিমান্ড আবেদনের শুনানি হয়। এ সময় তার রিমান্ড বাতিল করে জামিন চাওয়া হয়।
 
এর আগে হাইকোর্টের জামিনের মেয়াদ শেষে গত ১৬ জুন রাজধানীর পল্টন, মিরপুর ও  লালবাগ থানার মোট ৯টি মামলায় সাবেক এ সংসদ সদস্য ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করলে তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। এরপর থেকেই সে কারাগারে আছেন।
 
চলতি বছরের শুরুতে হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে মামলাগুলো দায়ের করে পুলিশ।