পুঁজিবাজারে বৃহস্পতিবার সার্বিক মূল্য সূচক বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। তথ্যে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৫২ কোটি টাকা লেনদেন হয়েছে ওষুধ ও জ্বালানি খাত ঘিরে। যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৩৬ শতাংশ।
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮১২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪২১ কোটি ৫৮ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ১০ কোটি ১৬ লাখ টাকা টাকা কম। লেনদেনকৃত ৩২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ারের দর।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৯ কোটি ৭৮ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৪৩টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের।