শারীরিক সুস্থতার জন্য দৌড়ের চর্চা করে থাকেন অনেকেই। তাদের জন্যই প্রযুক্তির সুবিধা নিয়ে হাজির হয়েছে সেনসরিয়া নামের একটি স্টার্ট-আপ প্রতিষ্ঠান। তারা দৌড়ের গতিবিধি শনাক্ত করার সাথে সাথে দৌড়ের কৌশলকে উন্নত করার জন্য তৈরি করেছে বিশেষ ধরনের অ্যাংকলেট। ১৯৯ মার্কিন ডলার মূল্যের এই অ্যাংকলেটকে যুক্ত করা হয়েছে বিশেষ ধরনের মোজার সাথে। দৌড়ানোর সময় পায়ের বিভিন্ন অবস্থানের বিশ্লেষণ করে রিয়েল-টাইম তথ্য প্রদান করতে পারে। এতে রয়েছে বিভিন্ন ধরনের সেন্সর এবং একটি সিপিইউ। এর সাথে একটি স্মার্টফোন অ্যাপও রয়েছে। এগুলোর সমন্বয়ে এটি দৌড়ের সময়কার সংশ্লিষ্ট সব ধরনের তথ্যই সংগ্রহ ও বিশ্লেষণ করতে সক্ষম।
