ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নীলয় হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে রাজধানী থেকে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কাউছার- হোসাইন খান (২৯) ও কামাল হোসেন সর্দার। কাউছার হোসাইনকে মিরপুর-১০ এলাকা ও কামালকে শ্যামপুরের দলিপাড়া থেকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পূর্ব) মাহবুবর রহমান জানান, ২০১৩ সালের ১৪ জানুয়ারি উত্তরায় ব্লগার আসিফ মহিউদ্দিনের হামলার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ কাউছার ও কামালকে গ্রেফতার করেছিল। ঐ হামলার ঘটনায় দায়ের করা মামলায় কাউছার ও কামাল চার্জশিটভুক্ত আসামি। তারা জামিনে মুক্তি পেয়েছিল। ব্লগার নীলয় হত্যার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।
এদিকে, ব্লগার অভিজিৎ রায় হত্যার অভিযোগে র্যাবের হাতে গ্রেফতার তিন আসামি মিঠু, তৌহিদুর ও আমিনুলকে ফের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
