সন্ত্রাস দমনে পুলিশকে সহায়তা দেবে জাপান

আপডেট : ২৮ আগস্ট ২০১৫, ০৯:৩৫
সাইবার অপরাধ, ট্রান্সন্যাশনাল অপরাধ ও সন্ত্রাস দমনে পুলিশকে জাপান সহায়তা দেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে। তিনি বৃহস্পতিবার এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন। 
 
এ ক্ষেত্রে প্রযুক্তি, প্রশিক্ষণ, অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞান বিনিময়ের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন তিনি।
 
রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হকের সঙ্গে বৃহস্পতিবার এক সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশে নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত এসব বিষয়ে আলোচনা করেন।