কুমিল্লায় শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট : ২৮ আগস্ট ২০১৫, ১২:২৯
 
কুমিল্লার বুড়িচংয়ে আবদুর রহমান (৩৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কোরপাই এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। আবদুর রহমান সিরাজগঞ্জের বাবন গ্রামের চাঁন মিয়ার ছেলে। 
 
বুড়িচং থানার ওসি উত্তম কুমার বড়ুয়া জানান, সকালে কোরপাই গ্রামে আগতা সিড মিলের কাছেই একটি গাছের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় আবদুর রহমানের লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশের দুই পায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন তিনি।