গাইবান্ধা সদর থানার ওসি ক্লোজড

আপডেট : ২৮ আগস্ট ২০১৫, ১২:৩৯
গাইবান্ধা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের তিন কর্মচারীকে লাঞ্জিত করার অভিযোগে সদর থানার ওসি রাজিউর রহমানকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা রেঞ্জে ক্লোজ করা হয়েছে।  
 
গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন শুক্রবার জানান, ২জুলাই সোনালী ব্যাংক গাইবান্ধা শাখায় বেতনের টাকা উত্তোলন করতে আসেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের তিন কর্মচারী। সেখানে আদালতের ওই তিন কর্মচারীর সঙ্গে অন্যান্য গ্রাহকদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে গিয়ে পুলিশের সঙ্গে ওই কর্মচারীদের হাতাহাতির ঘটনা ঘটে। 
 
তিনি আরো জানান, এ ঘটনা তদন্তে ঘটনার দিনে তিন সদস্যের কমিটি গঠন করে জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেনকে আহবায়ক, সহকারি পুলিশ সুপার ফখরুদ্দিন জুয়েল ও জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহবুব-উল-আলমকে সদস্য করে এ কমিটি গঠিত হয়। কমিটি ৫জুলাই পুলিশ সুপারের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এছাড়া ওই দিন আট পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়।  এই ঘটনায় বিভাগীয় ব্যবস্থার অংশ হিসাবে ওসিকে ঢাকা হেড কোয়াটারে প্রত্যাহার করা হয়েছে।