গাংনীতে হেরোইনসহ দুইজন আটক

আপডেট : ২৮ আগস্ট ২০১৫, ১৩:৪৭
গাংনীতে হেরোইন ও ফুয়েল পেপারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার সময় গাংনীর বালিয়াঘাট চন্দ্রঘোনার থেকে এদের আটক করেন পীরতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামাল হোসেন।
 
আটককৃতরা হলেন, কুষ্টিয়ার সানোয়ার হোসেনের ছেলে নাজমুল হোসেন (৩৪) ও একই জেলার আব্দুল গফুরের ছেলে আসাদুজ্জামান (৩২)। এদের কাছ থেকে এক গ্রাম হেরোইন ও ১৫পিচ ফুয়েল পেপার জব্দ করা হয়েছে।
 
গাংনী থানার ওসি আকরাম হোসেন  জানান, ভারতীয় সীমান্তবর্তী কাজীপুর বর্ডার হয়ে এ দুইজন আসছিলেন। বালিয়াঘাট চন্দ্রঘোনার মোড়ে পুলিশের সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক গ্রাম হেরোইন জব্দ হয়। জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনে মামলা দিয়ে মেহেরপুর জেলহাজতে পাঠানো হবে।