যমুনা-ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় টাঙ্গাইলের নাগরপুরে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে স্রোতে ভেসে গেছে শতশত পুকুরের মাছ। অধিকাংশ আবাদি পুকুর তলিয়ে কয়েক কোটি টাকার ক্ষতি মুখে পড়েছে চাষিরা।
উপজেলা মৎস্য অধিদফতর জানায়, এবারের বন্যায় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫শতাধিক পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। এতে মাছ চাষিদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে উপজেলা মৎস্য চাষিরা সরকারের সুদৃষ্টি কামনা করছেন।
