মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এ বছর চারটি ইউনিটের ১৫টি বিভাগে মোট ৭৮৫টি আসনের জন্য এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ ও ২৮ নভেম্বর। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট www.mbstu.ac.bd থেকে জানা যাবে।
