‘বার কাউন্সিল নির্বাচনে ন্যায়বিচারের বিজয় হয়েছে’

আপডেট : ২৮ আগস্ট ২০১৫, ১৯:২৯
 
‘বার কাউন্সিল নির্বাচনে অন্যায়, নৈরাজ্য আর বিশৃঙ্খলার বিরুদ্ধে ন্যায় বিচারের বিজয় হয়েছে।’
 
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সরকার সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা জয়লাভ করায় তাদের অভিনন্দন জানিয়ে শুক্রবার এক বিবৃতিতে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।
 
আইনমন্ত্রী বলেন, ‘গত কয়েক বছর ধরেই বার কাউন্সিলে আইনের শাসন ও শৃঙ্খলার অভাব অনুভূত হচ্ছিল এবং তা পূরণের লক্ষ্যেই আইনজীবীরা নির্বাচনে সঠিক রায় দিয়েছেন।’