ব্লগার অনন্ত হত্যায় সিলেটে গ্রেফতার ২

আপডেট : ২৮ আগস্ট ২০১৫, ২৩:৪৩

ব্লগার অনন্ত বিজয় দাস হত্যায় জড়িত সন্দেহে সিলেটের কানাইঘাট থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকী শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার কানাইঘাট উপজেলার পূর্ব পালজুর গ্রামের হাফিজ মঈন উদ্দিনের ছেলে মান্নান ইয়াহিয়া ওরফে মান্নান রাহি ও মোহাইমিন নোমান ওরফে এএএম নোমান।

বৃহস্পতিবার রাতে সিআইডি পুলিশ তাদেরকে গ্রেফতার করে। তবে বিষয়টি প্রকাশ না করে শুক্রবার তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাত সোয়া ৮টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, রাতে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

IMG0
উল্লেখ্য গত ১২মে নগরীর সুবিদবাজারে ব্লগার ও ব্যাংকার অনন্ত বিজয় দাসকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।