অপহরণের সাত দিন পর রাজধানীর মাতুয়াইল থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় আরিফুর রহমান খান (৩০) নামের এক পল্ট্রিফুড ব্যবসায়ীকে উদ্ধার করেছে স্থানীয়রা।
শুক্রবার সকালে ওই ব্যবসায়ীকে শরিফপাড়া থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে।
ব্যবসায়ীর পরিবারের অভিযোগ—ব্যবসায়ীক দ্বন্দ্বে আরিফকে অপহরণ করা হয়েছে। তার কাছ থেকে ৮০ হাজার টাকা ও একটি দামি মোবাইল সেট নিয়ে গেছে অপহরণকারীরা।
উল্লেখ্য, ২০ আগস্ট দুপুর ১২টার দিকে আরিফুর রহমান খানকে অপহরণ করা হয়।
