রাজধানীর পুরান ঢাকার পাটুয়াটুলিতে হিউম্যান হলারের ধাক্কায় জোহর আলী মাদবর (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সদরঘাটের হকার ছিলেন বলে জানা গেছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে আব্দুর রহিম জানান, সকালে বাসা থেকে বের হয়ে সদরঘাটে যাওয়ার পথে পাটুয়াটুলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে একটি হিউম্যান হলার তার বাবাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিত্সাধীণ অবস্থায় বেলা ১১টার দিকে মারা যান তিনি।
এ ঘটনায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে হিউম্যান হলারটি ভাংচুর করে।
