চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিসহ ১৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে ১৩০ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। জামায়াত-শিবিরের বেশ কয়েকজন নেতা-কর্মীও রয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান জানান, জেলার বিভিন্ন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন সময়ে নাশকতার সঙ্গে জড়িত ১৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অভিযানে ৪০০ পিস ইয়াবা এবং ৫৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
