দিনাজপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা

আপডেট : ২৯ আগস্ট ২০১৫, ১৩:১১


দিনাজপুরের নবাবগঞ্জে গৃহবধূ মঞ্জিলা আক্তারকে পুড়িয়ে হত্যার অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার রাতে মঞ্জিলার বাবা মাহবুবুর রহমান বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় মঞ্জিলার স্বামী মঞ্জুর রহমানকে আসামি করা হয়েছে।

নবাবগঞ্জ থানার ওসি আমিরুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলার সড়াইপাড়া গ্রামে শ্বশুর বাড়িতে অগ্নিদগ্ধ হয় মঞ্জিলা। রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে মঞ্জিলার স্বামী মঞ্জুর রহমান পলাতক রয়েছেন।