গ্যাস-বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বিএনপির

আপডেট : ২৯ আগস্ট ২০১৫, ১৩:৪২


গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে পুনরায় গণশুনানি করে দাম পুনর্মূল্যায়নেরও দাবি করেছে দলটি।

শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

বৃহস্পতিবার গ্যাস ও বিদ্যুতের মূল্য বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি। আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন এই মূল্যহার কার্যকর হবে বলে জানিয়েছেন, বিইআরসির চেয়ারম্যান এ আর খান।