সীতাকুণ্ডে শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ২টা পর্যন্ত পৌরসভা মিলনায়তনে উপজেলা পূঁজা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সীতাকুণ্ডে উপজেলা পূঁজা কমিটির সভাপতি অধ্যাপক রঞ্জিত সাহা ও সাধারণ সম্পাদক স্বপন বণিক নির্বাচিত হন।
জানা যায়, উপজেলার হিন্দু সনাতন সম্প্রদায়ের প্রত্যেকটি পূঁজা মন্ডব কমিটি থেকে ৫জন করে মোট ৩২২জন ভোটারদের মধ্যে ৩১১জন ভোটার ভোট দেন। কেন্দ্রে গিয়ে তাদের পছন্দ মত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। এতে সভাপতি পদে অধ্যাপক রঞ্জিত সাহা ১৪৬ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিমল চন্দ্র নাথ পেয়েছেন ৯৪ ভোট। সাধারণ সম্পাদক পদে স্বপন কুমার বণিক ১৪৬ভোট ও সাংবাদিক লিটন চৌধুরী ১২২ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া অর্থ সম্পাদক পদে সঞ্জয়শীল ১৩২ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে সুমন দাশ ১২০ ভোট, দফতর সম্পাদক পদে ছোটন দাশ ২৩২ভোট, প্রচার সম্পাদক পদে সুজিত দাশ ২১৪ ভোট পেয়ে তারা নির্বাচিত হয়।
ভোট কেন্দ্রে সভাপতি পদে ২টি ও সাংগঠনিক সম্পাদক পদে ২টি ভোট বাতিল হয়। অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলেন বাবু প্রদীপ ভট্টাচার্য্য।
