বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২

আপডেট : ২৯ আগস্ট ২০১৫, ১৪:০৬
বগুড়ার শেরপুরে পাথরবোঝাই ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩ জন।
 
শনিবার সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত পিকআপের চালক শ্যামল (৩২) ফরিদপুরের নগরকান্দা গ্রামের বাসিন্দা। অপর নিহত ব্যক্তি ও আহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।  
 
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে। 
 
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকামুখি পাথরবোঝাই একটি ট্রাক ঘটানস্থলে পৌঁছলে বিপরীতমুখি একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই পিকআপের চালকের মৃত্যু হয়। পরে আহত ৪ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।