কাহালুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট : ২৯ আগস্ট ২০১৫, ১৪:১৫
বগুড়ার কাহালু উপজেলার পাইকড় উত্তরপাড়া গ্রামের আলম প্রাং এর স্ত্রী সামেদা বেগম (৪৫) টিভির লাইন অন করতে গিয়ে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন।
 
জানা গেছে, সামেদা শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার নিজ বাড়িতে  প্রোগ্রাম দেখার জন্য টিভির লাইন অন করতে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় র্স্পৃষ্ট হন। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এরপর তাকে চিকিৎসার জন্য দুপুর সাড়ে ১২টার দিকে কাহালু হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। 
 
বিদ্যুৎস্পৃষ্টে সামেদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই গ্রামের ইউপি সদস্য মিঠু।