কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২৯ আগস্ট ২০১৫, ১৫:৫৫
নীলফামারীর কিশোরগঞ্জে পাঁচ গ্রাম হেরোইনসহ জাহের আলী (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গাড়াগ্রাম ইউনিয়নের টেপাদলিরাম গ্রাম থেকে শনিবার সকালে ক্রেতা সেজে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রংপুরের গঙ্গাচড়া উপজেলার রামনগর গ্রামের মৃত মঞ্জুর আলীর ছেলে। 
 
কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কিশোরগঞ্জ থানার এসআই শাহজাহান আলী বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।