সাঁথিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

আপডেট : ২৯ আগস্ট ২০১৫, ১৫:২২
পাবনার সাঁথিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের পুরানচর গ্রামের মৃত আ. রহমানের ছেলে। 
 
স্থানীয়রা জানায়, ঘটনার দিন সকালে নুরুল ইসলাম মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে অসাবধানতা বশতঃ বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।