দক্ষিণ সুদানে দ্রুত অস্ত্রবিরতি কার্যকর চায় জাতিসংঘ

আপডেট : ২৯ আগস্ট ২০১৫, ১৫:২৩


জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নতুন শান্তি চুক্তির অংশ হিসাবে দক্ষিণ সুদানের যুদ্ধরত পক্ষগুলোকে দ্রুত অস্ত্রবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে। খবর এএফপির।

সর্বসম্মতিভাবে দেয়া এক বিবৃতিতে ১৫ সদস্য বিশিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দক্ষিণ সুদানের ২০ মাসের সংঘাত নিরসনে ওই চুক্তির আলোকে দ্রুত স্থায়ী অস্ত্রবিরতির ব্যাপারে কাজ চালিয়ে যেতে সকল পক্ষের প্রতি আহ্বান জানায়।

নিরাপত্তা পরিষদ চুক্তি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অবরোধ আরোপের হুমকিও দিয়েছে।

শান্তি চুক্তির আওতায় শনিবার থেকে অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কথা ছিল।