সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাড. শামসুল হক টুকু এমপি বলেন, 'নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরে তাদের বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য, শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করতে আপনাদের মতো বুদ্ধিজীবীদের এগিয়ে আসতে হবে।' শনিবার পাবনার সাঁথিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাঁথিয়া উপজেলা পরিষদ হলরুমে সংঠনের আহবায়ক ও জোড়গাছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যাপক মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন- সাঁথিয়া উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, আ’লীগ নেতা রবিউল করিম হিরু, আলমগীর হোসেন, অধ্যাপক আব্দুদ দাইন, অধ্যাপক আশরাফুল আলম মজনু, অধ্যাপক রাশেদ সালাউদ্দিন বাবু, অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক ইসরাত জাহান প্রভাষক শহিদুল ইসলাম প্রমুখ।
