ফোর ফোরটি বিদ্যুত লাইনে কর্মরত অবস্থায়

মই থেকে পড়ে চুয়াডাঙ্গায় বিদ্যুত লাইনম্যান নিহত

আপডেট : ২৯ আগস্ট ২০১৫, ১৬:৪৬


বিদ্যুৎ লাইনে কাজ করার সময় মইয়ের পাদানী ভেঙ্গে প্রায় ২০ ফুট উপর থেকে নীচে ড্রেনের মধ্যে ছিঁটকে পড়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের চুয়াডাঙ্গা কার্যালয়ের একজন লাইনম্যান নিহত হয়েছে। নিহত বিদ্যুত লাইনম্যান হামিদুল ইসলাম (৪৩) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলাধীন শ্রীরামপুর গ্রামের মতলেব মন্ডলের পুত্র। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর সাড়ে ১২টার সময়।


চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন জানান, চুয়াডাঙ্গা শহরের ফিরোজ রোডে ৪৪০ ভোল্ট বিদ্যুৎ লাইনে কাজ করার জন্য মই বেয়ে উপরে ওঠে এই হামিদুল ইসলাম। এ সময় মইয়ের পাদানী ভেঙ্গে প্রায় ২০ ফুট উপর থেকে ছিঁটকে নীচে ড্রেনের মধ্যে পড়ে তাঁর মৃত্যু হয় ।