নাটোরে বিদ্যুত্স্পৃষ্টে চালকল মালিকের মৃত্যু

আপডেট : ২৯ আগস্ট ২০১৫, ১৮:৪৪
 
নাটোরের বড়াইগ্রামে বিদ্যুত্স্পৃষ্টে মকবুল হোসেন তালুকদার (৫০) নামে এক চাল কল মালিকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মাঝগ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত মকবুল হোসেন মাঝগ্রামের আলপু তালুকদারের ছেলে। মাঝগাঁও ইউপি চেয়ারম্যান খোকন মোল্লা জানান, শনিবার সকালে মকবুল হোসেন তার বাড়ি সংলগ্ন চালকলের ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইন মেরামত করছিলেন। এ সময় আকস্মিক তিনি বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।