কালোটাকা নিয়ে রিহ্যাব সদস্যদের অহেতুক প্রশ্ন না করার তাগিদ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘বিনিয়োগের সুযোগ না থাকলে বৈধ উপায়ে অর্জিত অপ্রদর্শিত আয় অবৈধ পথে মালয়েশিয়াসহ অন্য দেশে চলে যাবে।’
রাজধানীর সিরডাপ মিলনায়তনে শনিবার রিহ্যাব বর্ষসেরা সাংবাদিক পুরস্কার-২০১৪ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যমন্ত্রী। এতে বিজয়ী ১৯ গণমাধ্যমকর্মীর হাতে এ পুরস্কারও তুলে দেন তথ্যমন্ত্রী।
খবর ফোকাস বাংলার।
