বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল অ্যাভিয়েশন) সিকিউরিটি অপারেটর পদ থেকে বরখাস্ত হওয়া রেখা পারভীনের বিরুদ্ধে কোন অভিযোগ খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন। গত সপ্তাহে কমিশনের বৈঠকে তাকে অভিযোগ থেকে দায়মুক্তি দেয়া হয়েছে।
দুদক সূত্র বলেছে—অনুসন্ধানে রেখা পারভীনের নামে অবৈধ সম্পদ পাওয়া যায়নি। সে কারণেই তিনি দায়মুক্তি পেয়েছেন। শিগগিরই দুদক সচিব চিঠি দিয়ে তাকে বিষয়টি জানিয়ে দেবেন।
