‘ঐক্যের ফলে বার কাউন্সিলে আওয়ামী লীগ প্যানেল জয়ী হয়েছে’

আপডেট : ২৯ আগস্ট ২০১৫, ২৩:৩৫
 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন বিষয়ক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আইনজীবীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হওয়ায় বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল নিরঙ্কুশভাবে জয় লাভ করেছে।’
 
শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মহিলা শ্রমিক লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
সৈয়দ আশরাফ বলেন, ‘গত দুইবার নিজেদের মধ্যে ঐক্য না থাকায় আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়লাভ করতে পারেনি। কিন্তু এ বছর আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা ঐক্যবদ্ধ হওয়ায় এ বিজয় অর্জন করা সম্ভব হয়েছে।’

খবর বাসসের।