মানিকগঞ্জের ঘিওরে সবজিবাহী একটি ট্রাক উল্টে দুইজন সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার তৈয়বুর শেখ (২৭) ও আলাল উদ্দিন (৩৫)।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাকের নিচে পড়ে তৈয়বুর ও আলাল ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো দুইজন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘিওর থানার ওসি শওকত আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
