পর্তুগালে গোলাগুলির ঘটনায় দুই পুলিশ ও এক যুবক নিহত হয়েছেন। এ সময় অপর একজন গুরুতর আহত হন। শনিবার রাজধানী লিসবন থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে কুইন্টা ডো কন্ডেতে এই ঘটনা ঘটে।
প্রতিবেশীদের মধ্যে ঝগড়ার পর এই ঘটনা ঘটে বলে টেলিভিশনের খবরে জানানো হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
