কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার বলেছেন, 'আহমদিয়া জামাত ধর্মীয় সহিষ্ণুতা, শান্তি ও সৌহার্দ বৃদ্ধির জন্য যেভাবে কাজ করে যাচ্ছে, তা হলো প্রকৃত ইসলামের শিক্ষা।' টরন্টোর ইন্টারন্যাশনাল সেন্টারে আহমদিয়া মুসলিম জামাত কানাডার ২৮, ২৯ ও ৩০আগস্ট তিন দিনব্যাপী সালানা জলসায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তাঁর পত্নীসহ মন্ত্রী, এমপিরাও উপস্থিত ছিলেন।
আহমদিয়া মুসলিম জামাত কানাডাকে ৩৯তম সালানা জলসা করার জন্য সাধুবাদ জানান তিনি। এই সম্প্রদায়ের সঙ্গে হারপার সুমধুর কাজের অভিজ্ঞতার কথা স্মরণ করেন| ২০০৮ আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা হজরত মির্জা মশরুর আহমদের সঙ্গে তার সাক্ষাতের কথাও স্মরণ করেন তিনি|
মিশনারী ইনচার্জ মাউলানা মুবারক নজিরের সভাপতিত্বে প্রথম অধিবেশন শুরু হয় | মুবারক নজির বলেন, 'প্রথম সালানা জলসা অনুষ্ঠিত হয়েছিল কাদিয়ান, ভারতে। সেই জলসায় উপস্থিত সংখ্যা ছিল মাত্র ৭৫ জন| এখন বিশ্বের সর্বত্র আহমদিয়া মুসলিম জামাতের জলসা হচ্ছে। এতে নারী-পুরুষ নির্বিশেষে হাজার হাজার লোক অংশ গ্রহণ করছে|
