নাগেশ্বরীতে পানিতে ডুবে এক শিশু শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পরিবার ও এলাকাবাসী জানায়, শিশু রিফাত হোসেনকে শনিবার দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিকাল ৫টায় বাড়ির পাশের ডোবায় তার লাশ ভেসে উঠে। খেলতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পরিবার। মৃত্যুকালে শিশুটির বয়স হয়েছিল ২বছর ৬মাস। সে হাউরিভিটা গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
