ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা রাজনীতিতে ফিরছেন। শনিবার সাও পাওলো রাজ্যে এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন। তার উত্তরসূরি দিলমা রুসেফের পক্ষে দাঁড়াতে ফের রাজনীতিতে আসছেন বলে তিনি জানান।
লুলা (৬৯) বলেন, ‘আমাদের বিরোধীরা সকাল থেকে রাত পর্যন্ত আমার সম্পর্কে অনেক কিছুই বলে। ভালো, যে পখি উড়ছে, তাকে হত্যা করা কঠিন। সে কারণে আমি আবারো উড়া শুরু করেছি।’ সমাবেশে তিনি আরো বলেন, ‘আমি নিশ্চিত সাধারণ মানুষের জীবন মানের উন্নয়নে আমরা যা অর্জন করেছি, তা আমাদের প্রতিদ্বন্দ্বীরা ধ্বংস করতে চায়।’
এর একদিন আগে তিনি ২০১৮সালে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর আগ্রহের কথা স্বীকার করেন। লুলা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন এবং তিনি দেশের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত বামপন্থী নেতা।
- বাসস
