জলঢাকায় হত্যা মামলা ও গ্রেফতার ১

আপডেট : ৩০ আগস্ট ২০১৫, ১৪:৫৪
নীলফামারীর জলঢাকায় বৃহস্পতিবার জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আব্দুল আজিজ সেল্টু নামে একজন নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার। অপরদিকে শনিবার শৌলমারী ইউনিয়ন থেকে একটি হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
সুত্রে জানা যায়, শনিবার রাতে নিহত আজিজের বড় ভাই আব্দুল মজিদ বাদি হয়ে ৭জনকে আসামি করে জলঢাকা থানায় মামলা করেন। এদিকে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 
 
কৈমারী ইউনিয়নে উত্তর পাটোয়ারী পাড়া এলাকায় বৃহস্পতিবার পাশ্ববর্তী জমির সীমানাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় আব্দুল আজিজ সেল্টু (২২) প্রতিবাদ করলে তার ওপর দেশিয় অস্ত্র দিয়ে ঘাড়ে ও মাথায় আঘাত করে দুর্বৃত্তরা। মুমুর্ষ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়। অন্যদিকে গত ১৩ফেব্রুয়ারি কাকড়া বাজার সুইচগেট এলাকায় দুর্বৃত্তদের হাতে খুন হয় আখতারুজ্জামান। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাইসুল ইসলামকে শৌলমারী ইউনিয়ন থেকে শনিবার রাতে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতারকৃত রাইসুলকে ডিমলা থানায় হস্তান্তর করা হয়।