মতলব ফেরি ঘাটের দুই পাড়ের সংযোগ সড়ক ও গ্যাঙওয়ে জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় ফেরি পারাপার বন্ধ হয়ে গেছে। ফলে প্রতিদিন শতশত যানবাহন আটকা পড়েছে। বিকল্প সড়ক পথে রাজধানী ঢাকাসহ অন্যান্য জায়গায় পৌঁছতে সময় বেশি লাগছে। এতে বিড়ম্ভনা ও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে আন্তঃজেলা যাত্রীদের।
সরেজমিনে গেলে মাইক্রচালক মিন্টুসহ একাধিক ড্রাইভার বলেন, ফেরি ঘাটে পানি বেশি থাকায় গাড়ি নিয়ে ফেরিতে উঠতে পারছিনা। এতে ইঞ্জিনে পানি ঢুকলে মারাত্মক সমস্যার সৃষ্টি হতে পারে তাই ভাটার জন্য অপেক্ষা করতে হচ্ছে। বিকল্প পথে ঢাকা গেলে অনেক সময় লাগবে।
ফেরির ইজারাদার কিশোর ঘোষ জানান, গত কয়েক দিন ধরে বন্যার পানিতে দু’পাড়ের সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। বিষয়টি চাঁদপুর সওজ কর্তৃপক্ষকে বারবার জানালেও তারা এ ব্যাপারে কোন উদ্যোগ নিচ্ছে না।
ব্যবসায়ী মহাসিন, আরিফুল ইসলাসহ একাধিক ব্যক্তি জানান, গত কয়েকদিন ধরে এ সমস্যা চলতে থাকায় মালামাল নিয়ে মতলব উত্তর উপজেলায় যেতে সমস্যায় পড়েছি। গাড়ি বোঝাই মাল নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হয়।
