বাংলাদেশ সাবমেরিন কেবলের পরিচালনা পর্ষদের সভা আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এ সভায় কোম্পানির ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এই হিসাব বছরে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৬ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) দুই টাকা ৪২ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৭ টাকা পাঁচ পয়সা।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১২৯ টাকা ৯০ পয়সা ও সর্বোচ্চ ১৪৩ টাকা ২০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এর দাম-আয় অনুপাত ২০৩ দশমিক ২৮।
