পাবনার চাটমোহরে বাবা-মার ওপর অভিমান করে শিশু মারুফ হোসেন (১০) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। রবিবার হরিপুর দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রবিবার মারুফের বাবা-মা কেনা-কাটার জন্য চাটমোহর সদরে আসেন। মারুফও তাদের সঙ্গে আসতে চায়। তার বাবা-মা তাকে সঙ্গে না নিয়ে বাড়িতে রেখে চাটমোহরে যান। দুপুরের দিকে তারা বাড়ি ফিরে দেখতে পান, ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে মারুফ। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।
