ত্রিশালে শিক্ষকের ওপর হামলায় বিক্ষোভ-অবস্থান

আপডেট : ৩০ আগস্ট ২০১৫, ১৫:৪২
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. সুব্রত কুমার দের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় বিচারের দাবিতে রবিবার সকালে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক সমিতি ও কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করে। 
 
এতে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি মোল্লা আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক তপন কুমার সরকার, সহ- সভাপতি আতিকুল ইসলাম, সোহেল রানা, মাসুদ রানা, সাখাওয়াত হোসেন, শাহাবুদ্দিন বাদল প্রমুখ।
 
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তপন কুমার সরকার তার বক্তব্যে বলেন, অভিযুক্ত ঠিকাদার তারেকের সমস্ত জামানত,বিশ্ববিদ্যালয়ের নিকট প্রাপ্ত অর্থ বাজেয়াপ্ত ঘোষণা, তাকে ও তার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত ও তাকে গ্রেফতার করা না পর্যন্ত সোমবার থেকে সকল ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বর্জন করা হবে।
 
এছাড়া সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পরে অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়ে ভিসি প্রফেসর ড. মোহিত উল আলমের কাছে স্মারকলিপি জমা দেন সাধারণ শিক্ষার্থীরা।