ভাণ্ডারিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে অর্থ বিতরণ

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৮:১৬

ভাণ্ডারিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় যে সকল অসচ্ছল শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারে নাই তাদের মাঝে ফরম পূরণের সরকারি ফি বাবদ নগদ অর্থ এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

মঙ্গলবার বিকেলে বেসরকারি সামাজিক প্রতিষ্ঠান পেনিন সুলা ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে পৈকখালী হাজী এসএন জামান মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এই অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

এ উপলক্ষে এক আলোচনা সভায় জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরীর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টি-জেপি মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার। 

এছাড়াও বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমিক সুপারভাইজার মো. নজরুল ইসলাম, গৌরীপুর ইউনিয়ন জেপির সভাপতি সাবেক প্রধান শিক্ষক আলি আহম্মেদ সেপাই, হাজী এস এন জামান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাদিসুর রহমান,আওয়ামীলীগ নেতা মো. আতিকুজ্জামান জুয়েল কাজী, সংগঠনের পক্ষ থেকে মো. কামরুল হাসান মঞ্জু মিয়া, মো. বাদশা মিয়া, ছাত্রসমাজ নেতা ও ইউপি সদস্য মো. দুলাল হাওলাদার প্রমুখ।

পরে উপজেলার ৩৮টি স্কুলের মধ্যে ৭টি স্কুলের এসএসসির ৭৯ জনের ফরম পূরণ সরকারি ফি বাবদ ১৬৫০ টাকা  এবং ৩৮টি মাদ্রাসার মধ্যে ৮টি মাদ্রাসার ৬৬ জনের মাঝে ১৪৫০টাকাসহ মোট ১৪৫ জন পরীক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

ইত্তেফাক/জেডএইচ