বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় কিশোরীর মৃত্যু

আপডেট : ৩০ আগস্ট ২০১৫, ১৭:০২
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (১৬) এক কিশোরী নিহত হয়েছে।
 
জানা গেছে, শনিবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বুধন্তি ইউনিয়নের আলীনগর নামক স্থানে একটি গাড়ি ওই কিশোরীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
ইসলামপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীর লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।