তাহিরপুর সীমান্তে ভারতীয় ঘোড়ার চালান আটক

আপডেট : ৩০ আগস্ট ২০১৫, ১৭:০৮
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সিমান্তে বিজিবি কর্তৃক ঘোড়া আটকের সংবাদ পাওয়া গেছে।
 
বিজিবি জানায়,  রবিবার ভোর চারটায় সীমান্তের আন্তর্জাতিক সীমা রেখা ১২০৩ এর ৪নং সাব পিলার এলাকা দিয়ে চোরাচালানী চক্র ভারতীয়  ঘোড়ার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় বিজিবি অভিযান চালিয়ে তিনটি ঘোড়া আটক করে।