কুলাউড়া-জুড়ি সড়কের পোষাইনগর এলাকায় সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগায় একই পরিবারের ৫ জন আহত হয়েছে। শনিবার দিনগত রাতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন জুড়ি উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বিভা রানী দাস (৫৫), দিলিপ চন্দ্র দাস (৫০), রাখাল চন্দ্র দাস (৬২), দিপ্ত দাশ (৮) ও অর্পনা রানী দাস (২৮)।
