চট্টগ্রামের পটিয়া উপজেলার শিকলবাহা ৬০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটেছে। রবিবার বিকাল পৌনে চারটায় ওই কেন্দ্রের ট্রান্সফর্মারে অগ্নিকাণ্ড ঘটলে বিদ্যুৎ উপাদন বন্ধ হয়ে যায়।
ফায়ার সার্ভিস আগ্রাবাদ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি।
