আদিবাসী শ্রমিক শ্যামলাল সিং হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পাঁচবিবিতে রবিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দুপুরে স্থানীয় তিনমাথা এলাকায় বাংলাদেশ আদিবাসী সংঘ পাঁচবিবি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লগেন্দ্রনাথ।
মানববন্ধনে অন্যান্নের মধ্যে বক্তব্য দেন—আদিবাসী সংঘ জয়পুরহাট জেলা শাখার সভাপতি কার্তিক চন্দ্র সিং, সহসভাপতি মুক্তিযোদ্ধা বুদু মুন্ডা, অধ্যাপক সুদর্শন সরকার, আদিবাসী ফাউন্ডেশনের সভাপতি দরবা মার্ডি, উপজেলা আদিবাসী সংঘের সাধারণ সম্পাদক স্বপন সিং প্রমুখ।
উল্লেখ্য, গত ২০ আগস্ট শ্যালো মেশিনের যন্ত্রাংশ চুরির অভিযোগে আদিবাসী শ্রমিক উপজেলার আটাপুর ইউনিয়নের বেতগাড়ী গ্রামের শ্যামলাল সিংকে নৃশংসভাবে হত্যা করা হয়।
