ব্রাজিলের জনপ্রিয় সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা শনিবার রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, উত্তরসূরি দিলমা রুসেফের পক্ষে দাঁড়াতে ফের রাজনীতিতে আসছেন তিনি।
সাও পাওলোতে এক সমাবেশে লুলা (৬৯) বলেন, ‘আমাদের বিরোধীরা সকাল থেকে রাত পর্যন্ত আমার সম্পর্কে অনেক কিছুই বলেন। ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার ইঙ্গিত দেয়ার এক দিন পর এই ইঙ্গিত দিলেন লুলা দ্য সিলভা।
লুলা বলেন, ১২ বছর পর ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টিকে ক্ষমতা হারাতে তিনি দেখতে চাননা। সমাবেশে তিনি বলেন, ‘আমি নিশ্চিত সাধারণ মানুষের জীবন মানের উন্নয়নে আমরা যা অর্জন করেছি তা আমাদের প্রতিদ্বন্দ্বীরা ধ্বংস করতে চায়।’
লুলা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন এবং তিনি দেশের প্রথম নির্বাচিত বামপন্থী নেতা। সূত্র: এএফপি
