ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মো. গিয়াস উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।কাজী গিয়াস উদ্দিন হরিপুর গ্রামের মধ্যপাড়ার কাজী মো. জামাল উদ্দিনের ছেলে।
শনিবার উপজেলার হরিপুর গ্রামে চাচাতো ভাইদের হামলায় আহত গিয়াস উদ্দিন রবিবার সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নাসিরনগর থানার সাব-ইন্সপেক্টর মহিউদ্দিন সুমন ও ইউনিয়ন পরিষদের মেম্বার মো. আশিকুর রহমান জানান, প্রতিবেশী চাচাতো ভাই শামসুদ্দিন ওরফে ডাক্তার (৩৫) ও নিজাম উদ্দিনের (২৫) সঙ্গে গিয়াস উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শনিবার রাতে বাক্বিতণ্ডার এক পর্যায়ে গিয়াস উদ্দিনের উপর হামলা চালায় ওই দুই চাচাতো ভাই। এতে গিয়াস মাথায় আঘাতপ্রাপ্ত হন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। পরে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
