মুন্সীগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু, চালক-হেলপার আটক

আপডেট : ৩০ আগস্ট ২০১৫, ২০:১৪
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ট্রাক চাপায় মোহন মালা মৃধা (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লার নায়েব আলীর স্ত্রী। এ ঘটনায় ট্রাকটির চালক রেজাউল  ইসলাম (৩৫) ও হেলাপার মো হুমায়ুন কবিরকে (২০) আটক করেছে পুলিশ।
 
জানা গেছে, শনিবার দুপুরে দ্রুতগামী একটি ট্রাক উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবের চরে ওই বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে জনতা চালক ও হেলপারসহ ট্রাকটি আটক করে পুলিশে দেয়। লাশ ভবের চর পুলিশ ফাড়িঁতে রয়েছে। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে।
 
গজারিয়া থানার এসআই মো. হাসেম জানান, এ ঘটনায় মামলা হয়েছে।